ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো – মামুন মাহমুদ
খবর নারায়ণগঞ্জ.কম :
এনায়েতনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
রবিবার (৬ জুলাই) বিকেলে বাংলা ভবন কমিউনিটি সেন্টারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যাপক মামুন মাহমুদ তার বক্তব্যে বলেন, যদি আপনাকে কেউ প্রশ্ন করে কেনো আপনি বিএনপি করবেন। তাহলে আপনি উত্তর দিবেন এই দল প্রকৃত জাতীয়তাবাদে বিশ্বাস করে, এ দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী, এ দলের নেত্রী কখনো আপোষ না করে স্বৈরাচারের বিরুদ্ধ লড়াই সংগ্রাম করেছেন। দেশকে স্বৈরাচার মুক্ত করে গণতন্ত্র উপহার দিয়েছেন।
তিনি আরও বলেন, দলের ভবিষ্যৎ কান্ডারী তারেক রহমান স্বৈরাচারের সাথে আপোষ না করে রাজপথের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করে দেশের মানুষকে একটি সুন্দর দেশ উপহার দিতে চান। যেখানে থাকবেনা কোন সন্ত্রাসী, নৈরাজ্য, হানাহানি। মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। যদিও এখনো পর্যন্ত আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি, সাধারণ মানুষকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারিনি কিন্তু সঠিক নেতৃত্বের মাধ্যমে সেই দিকে এগিয়ে যাচ্ছি। সুতরাং যুদ্ধ চলছে, যুদ্ধ চলবে, যতদিন পর্যন্ত আমাদের ভোটের অধিকার আদায় না হবে ততদিন পর্যন্ত রাজপথে থেকে আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো।
বক্তব্য শেষে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের কাছে নতুন সদস্য ফরম হস্তান্তর করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. মাহমুদুল হক আলমগীরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহিলা দলের সভানেত্রী রহিমা শরিফ মায়া, জেলা বিএনপির সদস্য একরামুল করিম মামুন, নাদিম হাসান মিঠু সহ প্রমুখ।

