শহীদ জিয়া মুক্ত হয়েছিলেন বলেই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন – শাহ আলম

খবর নারায়ণগঞ্জ.কম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ফতুল্লায় বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১ টায় ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি নারায়নগঞ্জ-৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী শাহ আলমের নেতৃত্বে পঞ্চবটি মোড় থেকে র্যালীটি বের করা হয়।
র্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শাহ আলম বলেন, আজকের এই দিনে বাংলাদেশের জনগণ ও সশস্ত্র বাহিনীর সবাই মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন। আর মুক্ত হয়েছিলেন বলেই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। যার ফলশ্রুতিতে আজকে সবাই আমরা কথা বলতে পারছি। ২০০৮ সালে নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছিলেন। তখন ষড়যন্ত্র করে সামান্য ভোটের ব্যবধানে আমাকে হারানো হয়েছিলো। কিন্তু দেশের জনগণ জানে সেই নির্বাচনে আমি জয়লাভ করেছিলাম।
পরবর্তীকে ২০১৮ সালে পূনরায় মনোনয়ন পেলে দল ও জোটের স্বার্থে আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয়ছিলো। অত্র এলাকার সবচাইতে বড় সমস্যা জলাবদ্ধতা। যদি দল মনোনয়ন দেয় এবং এমপি নির্বাচিত হই তাহলে জলাবদ্ধতা নিরসনে সবচাইতে বেশী পদক্ষেপ নিবো। সন্ত্রাস, চাঁতাবাজি, অত্যাচার, নির্যাতন রুখে দাঁড়াবো আপনাদের সঙ্গে নিয়ে। অন্যায়কারী কখনো আমার কাছে প্রশ্রয় পাবেনা। যারা বিএনপি করে তারা কখনো সন্ত্রাসী, চাঁদবাজি করতে পারেনা।
মনোনয়ন প্রত্যাশী শাহ আলমের আহ্বানে ফতুল্লা থানার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড এবং আলীরটেক ও গোগনগর ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে পঞ্চবটি ফাজিলপুর মাঠে এসে অবস্থান নেয়। পরে মোঃ শাহ আলম এর নেতৃত্বে বিশাল শোডাউন মধ্য দিয়ে বর্ণাঢ্য র্যালীটি পঞ্চবটি মোড় থেকে বের হয়ে পাগলা বাজার গিয়ে শেষ করে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজাদ বিশ্বাস, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এমএ আকবর, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, ফতুল্লা থানা বিএনপির সাবেক সদস্য সচিব নজরুল ইসলাম পান্না মোল্লা, থানা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন বারী, ফতুল্লা থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ বোরহান বেপারী, ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরাফাত আলম জিতু, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুলহাস, বিএনপি নেতা শাহজাহান, সিরাজুল ইসলাম সিরাজ, মনির হোসেন ও এডঃ জাহিদ হাসান রুবেল প্রমুখ।

