তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
টিটু, রিয়াদ, নজরুল সহ বিএনপির নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ
ফতুল্লা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা দিদারুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ফতুল্লা থানার বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ। ১২ই আগস্ট রোজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বিএনপি নেতাকর্মীরা নির্বাহী কর্মকর্তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় নারগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটু সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা থানা বিএনপি’র কোষাধ্যক্ষ ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম মাতবর ফতুল্লা থানা বিএনপি’র যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম মিঠুন, সহ যুগ্ন সম্পাদক আনিসুর রহমান, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিন আহমেদ,
ফতুল্লা থানা যুবদলের আবে আব্দুল আলীম টিপু,কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান, কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডি এন আহসান হাবীব, নারায়ণগঞ্জ জেলার ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাগর সিদ্দিকী সহ বিএনপি বঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার লক্ষ্যে কাজ করব রাস্তের গুরুত্বপূর্ণ স্থাপনা কেউ যেন ক্ষতি করতে না পারে সেই দিকে আপনারা সকলের সহযোগিতা কামনা করছি। কেননা এই দেশ আপনার-আমার আমাদের সকলের একটি সুন্দর বাংলাদেশ করার জন্য আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
এ সময় ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন এখনো আমরা ক্ষমতায় আসেনি নেতাকর্মী এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে রাষ্ট্রের সরকারি দপ্তরের কোন প্রকার ক্ষয়ক্ষতি যেন না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে কেননা এ সমস্ত সম্পদ শুধু রাষ্ট্রের সম্পতি নয় এগুলো জনগণের সম্পদ এগুলো রক্ষা করা আমাদের ঈমানী দায়িত্ব।
অনুষ্ঠানের সাক্ষাৎ শেষে বিএনপির সকল নেতৃবৃন্দ মিলে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
