তাজা খবরনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বলের সভাপতিত্বে জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

এর পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান নেতৃবৃন্দ।

সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জ্বল তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে আমরা নৌকা চাই। অনেক দিন হয়ে গেলো আমরা নৌকায় ভোট দিতে পারিনা। আমরা চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আসনে নৌকার প্রার্থী দিবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছে সেটা বাঁধাগ্রস্ত করার জন্য বিএনপি-জামায়াত জোট অরাজকতা সৃষ্টি করছে। বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর, লুটপাট করছে। এসব করে কোন দল ক্ষমতায় আসতে পারেনা। আপনাদের কি মনে হয় এসব করে আপনারা ক্ষমতায় আসতে পারবেন ? তাই আসুন দেশের উন্নয়নে আমরা সবাই মিলে নৌকার পক্ষে কাজ করি।

বক্তব্য শেষে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

এসময় আরো উপস্থিত, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা যুবলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদীর, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক জি.এম আরাফাত, ডাঃ নিজাম আলী সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button