তাজা খবরথানার সংবাদবন্দর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশে আর দখলদারিত্ব চাদাঁবাজি থাকবেনা- মাওলানা মঈনুদ্দিন আহমাদ

খবর নারায়ণগঞ্জ.কম: বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আল্লাহ দেশ পরিচালনার ক্ষমতা দিলে দেশে আর কোন ধরনের দখলদারিত্ব চাঁদাবাজি থাকবেনা ৪ জুলাই শুক্রবার সকালে বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী, আদমপুর, জিওধরা, রোস্তমপুর, ছোনখোলা, এলাকায় গণসংযোগ কালে এসব কথা বলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
এসময় তিনি আরো বলেন ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় হলে আল্লাহর আইন সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।
উক্ত গণসংযোগ কালে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা জামায়াতের আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী, বন্দর উত্তর থানা আমীর মুফতী আতিকুর রহমান, উপজেলা সেক্রেটারি আরিফুর রহমান, আবদুল করিম, আবদুল্লাহ মো সুমন সহ শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।
