তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর: সাইনবোর্ডে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ব্যাপক শোডাউন ও শুভেচ্ছা দিয়েছেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপি।

​শনিবার ১৬ই মে সকালে তারেক রহমান সড়কপথে চাঁদপুর যাওয়ার সময় সাইনবোর্ড এলাকায় পৌঁছালে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন নেতৃত্বে সস্রাধিক নেতা-কর্মী মহাসড়কের পাশে অবস্থান নিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।

​সকাল থেকেই এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ডের নেতাকর্মীরা সাইনবোর্ড এলাকায় জড়ো হতে থাকেন। তাদের হাতে ছিল তারেক রহমান ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড। তারেক রহমানের গাড়ি বহর সাইনবোর্ড এলাকা অতিক্রম করার সময় নেতা-কর্মীদের স্লোগানে স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন।

কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এই শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির প্রচার সম্পাদক মামুনুর রশিদ, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির চৌধুরী, এনায়েতনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সহ সভাপতি মঞ্জুর, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্কাস আলী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মেজাওর রহমান প্রধান, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাওসার, সহ-সভাপতি আনোয়ার প্রধান,শাহজাহান আলী, সানোয়ার, জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতাকর্মীরা।

Related Articles

Back to top button