নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর হলেন মাওলানা আবদুল জব্বার


Jahid প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ১০:২৩ অপরাহ্ন / ০
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর হলেন মাওলানা আবদুল জব্বার

প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন মাওলানা মো. আবদুল জব্বার। আগামী ২০২৭-২০২৮ কার্যকালের জন্য তাঁকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে।

​৮ নভেম্বর ২০২৬, রবিবার, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ অঞ্চলের উদ্যোগে ২০২৭-২০২৮ কার্যকালের জন্য নির্বাচিত আমীরদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক মো. সাইফুল আলম খান মিলন, এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​এই শপথ গ্রহণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের ২০২৭-২০২৮ কার্যকালের নেতৃত্বের আনুষ্ঠানিক দায়িত্ব পালনের সূচনা হলো। নতুন এই কার্যকালের নেতৃত্বে মহানগরীর সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের নেতাকর্মীরা।