

প্রেস বিজ্ঞপ্তি :
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবী এবং বিশিষ্ট ব্যক্তিত্ব এডভোকেট আব্দুর রশিদ ভূঁইয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু।
এক শোকবার্তায় মহানগর বিএনপি নেতা এডভোকেট টিপু মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন যেন তিনি মরহুমের জীবনের সকল ত্রুটি-বিচ্যুতি ও গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
পাশাপাশি, শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, মহান আল্লাহ যেন এই শোক কাটিয়ে ওঠার জন্য শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি দান করেন।
আপনার মতামত লিখুন :