তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

পাগলা, ফতুল্লা নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান

প্রেস বিজ্ঞপ্তি :মঙ্গলবার ৭ এপ্রিল, মোবাইল কোর্টের মাধ্যমে পাগলা, ফতুল্লা নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়।

পরিচালিত ঘটনা- ০১ঃ
আব্দুল হাফেজ নামে তালতলা, পাগলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ এলাকায় ০৮ টি ডাবল বার্ণারে মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহার পাওয়া যাওয়ায় সংযোগটি বিচ্ছিন্ন করে উৎস লাইন কিলিং করা হয় এবং অবৈধ গ্যাস ব্যবহারকারীকে ১০,০০০ টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়।

পরিচালিত ঘটনা ০২: শিল্প শ্রেণী,

বন্ধন স্টীল এন্ড রি- রোলিং মিলস, উত্তর ভূইগড়(মাগুর মাছের খামার সংলগ্ন), ফতুল্লা, নারায়ণগঞ্জ এর আংগিনা তে অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগে পরিদর্শন করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহারের সংযোগস্থল পাওয়া যাওয়ায় সংযোগটি বিচ্ছিন্ন করে উৎস লাইন কিলিং করা হয়।

পরিচালিত ঘটনা ০৩ঃ শিল্প শ্রেণী

নূর এন্টারপ্রাইজ, নিউ হাজিগঞ্জ, ফতুল্লা, নারায়নগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার আলামত পরিলক্ষিত হলেও অবৈধ গ্যাস সংযোগের উৎসস্থল খুজে পাওয়া যায়নি। উল্লেখ্য, তদসংলগ্নে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের কারণে ০১(এক) টি আবাসিক বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে উৎস পয়েন্ট কিলিং করা হয়।

আজকের অভিযান পরিচালনা করেন জনাব তাবাসসুম হাসান তানিশা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,
জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ।

এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button