দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম:
দীর্ঘ ১০১ বছর পর প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের ইফতার মাহফিলের মাধ্যমে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এলামনাই এসোসিয়েশন আয়োজিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের ইফতার মাহফিলে শিক্ষার্থী-শিক্ষকদের মিলনমেলায় উচ্ছ্বাসিত হয় সকলেই।
২১শে মার্চ রোজ শুক্রবার দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ বলেন, আগে বুঝতে পারিনি এত বিশাল ও সুন্দর একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনাদের উপস্থিতি দেখে বুঝতে পারছি এই বিদ্যালয়টি অনেক পুরন,আর এই বিদ্যালয়টি ১০১ বছর হতে যাচ্ছে। ফতুল্লা থানায় এই স্কুলটি যুগ যুগ ধরে আলো ছড়িয়ে আসছে যুগ যুগ ধরে এটি তার প্রমাণ। প্রাক্তন শিক্ষার্থীদের এলামনাই অ্যাসোসিয়েশন এই আয়োজনটি করেছে এবং আমাদেরকে এখানে দাওয়া করায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর পক্ষ থেকে আপনাদের কাছে চির কৃতজ্ঞ।
এসময় সহকারী কমিশনারের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ বলেন, এই আয়োজনটা হচ্ছে ভাতৃত্বের আয়োজন। সিনিয়র জুনিয়র মিলে এই ইফতার উপলক্ষে দেখা হয় সাক্ষাৎ হয়। অনেকে অনেক ব্যস্ততার কারণে দেখা হয় না সাক্ষাৎ হয় না এ অনুষ্ঠানের মাধ্যমে অনেক স্মৃতি চারন হয়। আপনাদের এই বিশাল আয়োজন দেখে আমরা অনেক মুগ্ধ। এ অনুষ্ঠান করতে আয়োজক কমিটিরা মনে হয় অনেক কষ্ট করেছে। আমাদের জেলা প্রশাসক স্যার নারায়ণগঞ্জ নিয়ে অনেক চিন্তিত এ নারায়ণগঞ্জকে গ্রীন নারায়ণগঞ্জ তৈরি করতে আপ্রান চেষ্টা করছে। আপনারা এ নারায়ণগঞ্জের স্থানীয় আমরা কর্মসূচি হাতে নিব বাস্তবায়ন করব আপনারা আমাদের সহযোগিতা করবেন।
অনুষ্ঠানে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আলেয়া বেগমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও বর্তমান শিক্ষকরা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, স্কুলের প্রাক্তন ছাত্র ও দৈনিক ইনকিলাবের ফটো সাংবাদিক হাজী হাবিবুর রহমান শ্যামল, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, খবর নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক মশিউর রহমান, নারায়ণগঞ্জ মেইলের নির্বাহী সম্পাদক রাশেদ ইসলাম রাশেদ, দৈনিক নয়াদিগন্তের (মাল্টিমিডিয়া) জেলা প্রতিনিধি মো:সাজু হোসেন, দ্যা ডেইলি স্টারের জেলা প্রতিনিধি সিয়াম হোসেন সৌরভ, দৈনিক রুদ্রবার্তার ফটো সাংবাদিক টিটু, রাহাত, শরীফ, নিলয়, সার্ভেয়ার সুমন, মাদ্রাসা শিক্ষক কাসেম ও জালাল সহ স্কুলের সস্রাধিক প্রাক্তন ছাত্রছাত্রীরা ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

