তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

সিদ্ধিরগঞ্জে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, উড়ে গেল খাবার হোটেলের চাল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বন্ধ খাবার হোটেলে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় হোটেলটির টিনের চাল উড়ে গেছে। এতে এলাকায় আতংক সৃষ্টি হয়। তবে বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

রোববার (২৯ মার্চ) বিকেলে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাগপাড়া এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

৫০ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজে দেখা যায়, সেমিপাকা বন্ধ হোটেলটির টিনের চাল দিয়ে অনবরত ধোঁয়া বের হচ্ছিল। এসময় আতংকে আশপাশের লোকজন ছোটাছুটি শুরু করেন এবং নিরাপদ স্থানে চলে যান তারা। কিছুক্ষণ পর হোটেলের ভেতরে বিকট শব্দে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এসময় দাউ দাউ করে আগুন জ্বলে উঠে এবং টিলের চাল উড়ে যায়।

স্থানীয়রা জানান, খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্বল্প সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়।

এ বিষয়ে আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া সময় সংবাদকে বলেন, শাহিদা নামে এলাকার এক নারী সেমিপাকা ছোট একটি দোকানে ভাতের হোটেলটি পরিচালনা করেন। বিকেল পর্যন্ত বেচাবিক্রি শেষে হোটেল বন্ধ করে চলে যান তিনি। তবে ধারণা করা হচ্ছে বন্ধ হোটেলটির ভেতরে চূলা জ্বালানো ছিল। অতিরিক্ত গরমের কারণে গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে আমরা দুইটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম হই। তবে কেউ হতাহত হয়নি।

Related Articles

Back to top button