বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকীর দায়িত্ব গ্রহন

খবর নারায়ণগঞ্জ.কম :
অবশেষে দায়িত্বভার গ্রহণ করলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন তাকে এ দায়িত্বভার বুঝিয়ে দেন।
পরে তিনি সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তার সাথে মেম্বার রাসেল চৌধুরী, অখিল উদ্দিন, সেকান্দার, আমজাদ হোসেন ও মেম্বার হাসনা বানু উপস্থিত ছিলেন।
এদিকে দায়িত্বভার গ্রহণ করার পর বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার সাংবাদিকদের বলেন, আমি সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে, তার অশেষ রহমতে আমি এ দায়িত্ব পেয়েছি। এ জন্য আমি আমার সকল মেম্বার ও এলাকাবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সকলের দোয়া ও সহযোগীতা চাই। আপনাদের সকলের সহযোগীতা পেলে আমি বক্তাবলীকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলতে পারবো, ইনশাআল্লাহ্।

