তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

মিথ্যা সংবাদের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি:
​ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন।

বুধবার (১১ই মার্চ) ফতুল্লার একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান।

​সংবাদ সম্মেলনে ওই নেতা দাবি করেন কিছু সংবাদমাধ্যমে “প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর” শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

কুতুবপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন বলেন, কয়েকদিন আগে অবৈধ ব্যবসায়ীরা সিলেট থেকে পাথরের ট্রাকে লুকিয়ে বিপুল পরিমানের চকলেট নিয়ে আসেন কুতুবপুরে। বিষয়টি জানতে পেরে আল আমিন দলবল নিয়ে ওই ট্রাক আটক করে অবৈধ ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। এ টাকা আল আমিন একাই আত্মসাৎ করায় তার সহযোগিরা ক্ষিপ্ত হয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাতে পারে। আল আমিন আমার সাথে রাজনীতি করতো। ৫ তারিখের পর তিনি উশৃংখল হয়ে যায়। ইট বালু সিমেন্ট সহ বিভিন্নভাবে চাঁদাবাজিতে লিপ্ত হতে থাকে। তারপর দেখলাম মাদক সেবন ও মাদক বিক্রিতে জড়িয়ে পড়েছে। আমি আমার কাছ থেকে তাকে সরিয়ে দিলাম। এবং তাকে বলতে লাগলাম বিএনপি এখনো ক্ষমতায় আসেনি দলের ভাবমূর্তি নষ্ট করো না তুমি আর আমার সাথে আসবানা। এরপর থেকেই আলামিন লোকমারফত বলায় সে আমাকে প্রতিমাসে পঞ্চাশ হাজার টাকা করে দেবে। আমার সাথে সে মিলতে চায়। আমি রাজি না হওয়ায় আমার প্রতি ক্ষিপ্ত হয়ে আমার ক্ষতি করতে থাকে। আমি মানুষকে দেই নেইনা।

আজ সকালে সোশ্যাল মিডিয়া দেখলাম একটি সংবাদ সম্মেলন করেছে আলামিন তার ডানে বামে দুজন মাদক ব্যবসায়ী রয়েছে।

ইসমাইল হোসেন আরো বলেন, রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এই সংবাদ পরিবেশন করিয়েছে।

​তিনি বলেন,ব্যবসা প্রতিষ্ঠানে হামলা বা ভাঙচুরের ঘটনা সেখানকার সিসিটিভি ফুটেজে দেখলে বুঝা যাবে এ হামলায় কারা জড়িত কারা কারা এ হামলা চালিয়েছে।
​বিএনপির নাম জড়িয়ে এ ধরনের মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে দলের পরিচ্ছন্ন ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।
​”আমি একজন পরিচ্ছন্ন ব্যবসায়ী ও রাজনীতিবিদ। যারা এই মিথ্যা তথ্য ছড়িয়েছে, তারা এলাকায় অশান্তি সৃষ্টি করতে চায়। আমার বেপারে এলাকায় খোজ নিবেন আমি কেমন আমি কোন অপরাধের সাথে জড়াইনা। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা জানাই।

Related Articles

Back to top button