রাজনীতিরুপগঞ্জ থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন – স্বপন

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জের রুপগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন যুবদল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে কায়েতপাড়া ভোট কেন্দ্র পরিদর্শন করে তিনি একথা বলেন।
তিনি জানান, দেশের মানুষ দীর্ঘ প্রায় ১৭ বছর পর সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। দল, মত, ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। কোন ধরনের সহিংস বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রুপগঞ্জ-১ আসন থেকে মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া বিপুল ভোটে জয় লাভ করবেন বলে আমরা আশাবাদী।

Related Articles

Back to top button