নির্বাচিত হলে জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন কাজ করবো – মাকসুদ

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেন বলেছেন, আজ প্রচারণার ৪র্থ দিনে ১৫ ও ১৬ নং- ওয়ার্ডের কিছু এলাকায় গণসংযোগ করেছি। সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। যাদের সঙ্গে দেখা হচ্ছে, তাদের সঙ্গে কুশল বিনিময় করছি, কথা বলছি। ইনশাআল্লাহ, জনগণের মধ্যে আমাদের ভালো সাড়া রয়েছে। ভোটারদের যথেষ্ট সমর্থন পাচ্ছি এবং নারায়ণগঞ্জ সদর ও বন্দরসহ সব জায়গাতেই সমর্থন রয়েছে।
শনিবার (২৬শে জানুয়ারী) সকাল থেকে দুপুর পযর্ন্ত দুইটি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ভবিষ্যৎ উন্নয়ন হবে জনগণের চাহিদা অনুযায়ী । তবে মূল কথা হলো, নারায়ণগঞ্জ দীর্ঘদিন ধরে অবহেলিত এবং জানযোট সমস্যা নিরসনে কাজ করতে হবে। আমার স্বপ্ন নারায়ণগঞ্জকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলা। ভোটাররা আমাকে যেভাবে গ্রহণ করছেন, তাতে আমি শতভাগ আশাবাদী যে নির্বাচনে বিজয়ী হবো ইনশাল্লাহ।
প্রচারনায় বাধা প্রসঙ্গে তিনি বলেন গতকাল আমার স্ত্রী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে কালাম সাহেবের ছেলে আশার সন্ত্রাসী গ্রুপের একজন টোকাই এসে তাকে বাধা দেয়। তারা বলে, ২৩ নম্বর ওয়ার্ডে কোনো ধরনের প্রচারণা করা যাবে না। সেখানে আমরা কেন যেতে পারবো না এ বিষয়টি নারায়ণগঞ্জ জেলা রিটানিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। উনারা অবশ্য ব্যাবস্হা গ্রহন করবে আমি আশাবাদী।
এ সময় তিনি ১৫ ও ১৬ নং ওয়ার্ড এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করেন এবং তাদের সাথে কর্মমদন করেন। প্রচারনার সময় তার কর্মিসমর্থক, স্থানীয় এলাকার উপস্থিত ছিলেন ।


