তাজা খবরথানার সংবাদবন্দর থানারাজনীতিসম্পাদকের পছন্দ

সেলিম ওসমানের গণসংর্বধনায় বিটুর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম ওসমানের গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে বন্দর থানাধীন সমরক্ষেত্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বন্দর উপজেলা চেয়ারম্যান এম.এ রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ.কে.এম শামীম ওসমান।
সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও ১৮নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী বিটুর নেতৃত্বে একটি বিশাল মিছিল যোগদান করে।
এসময় আরো উপস্থিত ছিলেন, ১৮নং ওয়ার্ড যুব সংহতির সভাপতি তানভীর আহমেদ অমি, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম সাজিদ, মোঃ কাজল দেওয়ান, মোঃ মোজাম্মেল মুন্সি, রনি, সানি, যশু, স্বাধীন প্রধান, মোঃ টুটুল হোসেন, শুক্কুর মাহমুদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম জনি সহ অন্যান্য নেতাকর্মী।

Related Articles

Back to top button