তাজা খবরথানার সংবাদরাজনীতিরুপগঞ্জ থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

রুপগঞ্জে অধিকাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ – দুলাল

স্টাফ রিপোর্টার :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী (জাহাজ প্রতীক) দুলাল হোসেন।
শনিবার (২৪ জানুয়ারী) বিকেলে রুপগঞ্জে তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সংবাদ সম্মেলন তিনি আরও বলেন, যদি রুপগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, কিশোগ্যাং, অন্যায় ও দূর্ণীতিমুক্ত করতে চান তাহলে অবশ্যই আপনারা একজন ভালো মানুষকে বেছে নিয়ে তার ব্যাপারে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বাকস্বাধীনতা, মৌলিক চাহিদা, বিচার চাওয়ার যে স্থান সেটা একজন জনপ্রতিনিধি আপনাদের পাওয়ার ব্যবস্থা করে দিবে। শিক্ষা, চিকিৎসা, মৌলিক চাহিদা, বাকস্বাধীনতা, ভোটাধিকার সহ সাধারণ মানুষের সুখে-দুঃখে যে ব্যক্তি আপনাদের পাশে থাকবে তাকেই আপনারা ভোট দিবেন বলে আশাকরি।
দুলাল হোসেন আরও বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে একটি কালচার সৃষ্টি হয়েছে সেটা হলো জবরদখল। কিন্তু আমরা আশাবাদী যে এবারের নির্বাচন প্রভাবমুক্ত থাকবে এবং সাধারণ জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট রক্ষা করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করছি। রুপগঞ্জে অধিকাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ তাই এ ব্যাপারে আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি এবার নির্বাচন করছি জনগণের চাপের মুখে পড়ে। এছাড়াও সাধারণ মানুষ নিজেদের প্রত্যাশা পূরণে হলেও জাহাজ মার্কায় ভোট দিবে, আমরা এমনটাই আশাকরি। যদিও আজকে আমার ইশতেহার ঘোষনা করার কথা ছিলো কিন্তু বিশেষ কারনে আমি যেতে পারিনি। আমরা চাই দলীয় প্রভাবমুক্ত একটি নির্বাচন যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোট প্রয়োগ করবে। একজন ব্যক্তি জনগণের প্রতিনিধিত্ব করবে কোন দলের থেকে নয়।

Related Articles

Back to top button