তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় বাবুলের উদ্যোগে দোয়া

খবর নারায়ণগঞ্জ.কম :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বরফকল মাঠ সংলগ্ন রিয়াজুল জান্নাহ জামে মসজিদে মহানগর বিএনপির নেতা আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়ার পূর্বে আবু জাফর আহমেদ বাবুল বলেন, ফ্যাসিস্ট হাসিনা গত ১৫ বছর স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেছে এবং সর্বশেষ জুলাই আন্দোলনে ছাত্র-জনতার চাপে পড়ে দেশ থেকে পালিয়েছে। বর্তমানে সে ভারতে অবস্থান করছে এবং সেখানে থেকেই সে ষড়যন্ত্র করছে। আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একটি পরিত্যক্ত জেলে ২ বছর রেখে স্লো পয়জন দিয়েছিলো। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পায়ে হেটে জেলে গিয়েছিলেন কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার স্লো পয়জনের কারনে আজকে ওনার এ অবস্থা।
তিনি আরও বলেন, শেখ হাসিনার অন্যায়ের ফল সে ভোগ করছে, যার কারনে এ দেশে তার স্থান হয় নি। তিনি জানতেন এখানে তিনি থাকতে পারবেন না তাই তার আত্মীয়-স্বজন সহ সকল নেতাকর্মীদের ফেলে দেশ ছেড়ে পালিয়েছেন। আজ তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে সুখে জীবন যাপন করছে আর তার কর্মী-সমর্থকরা বিভিন্ন রোষানলে পড়ছে। আজকে আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ্য। তিনি শুধু একজন নেত্রী না তিনি সারাদেশের মানুষের আস্থা। তার অসুস্থতায় আমরা উদ্বিগ্ন, আমরা দোয়া করি আল্লাহ যেন খুব দ্রুত ওনাকে সুস্থ্যতা দান করেন। যতদিন তিনি জীবিত থাকবেন আমাদের মাঝে সুস্থ্য হয়ে বেঁচে থাকবেন আমরা সেই দোয়া করি।
দোয়া পরিচালনা করেন, রিয়াজুল জান্নাহ জামে মসজিদে পেশ ইমাম ও খতিব মোঃ বিল্লাল হোসেন।
দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

Related Articles

Back to top button