তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডে ইকবালের জয় লাভ

খবর নারায়ণগঞ্জ.কম :

জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডে ইকবালের জয় লাভ
নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৩নং সাধারণ ওয়ার্ডে জয় পেয়েছেন জাতীয় পার্টির মনোনিত প্রার্থী মোঃ আবু নঈম ইকবাল।
সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ । ভোট গ্রহন শেষে সোমবার (১৭ অক্টোবর) দুপুরে বেসরকারি ভাবে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।
সোনারগাঁ জিআর ইনস্টিটিউট কেন্দ্রে মোট ভোটার ছিলো ১৩২ জন। ১৩২ জন ভোটারই তাদের ভোট অধিকার প্রয়োগ করে। ১৩২ ভোটের মধ্যে ৮৩টি ভোট পেয়ে জয়ী হয় তালা প্রতীক নিয়ে মোঃ আবু নঈম ইকবাল। আর প্রতিদ্বন্ধি আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হাতী প্রতিক নিয়ে মোস্তফিজুর রহমান পেয়েছেন ৪৯ ভোট ।

Related Articles

Back to top button