ডেভিডের ২১ তম মৃত্যুবার্ষিকী: গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক ও ক্রিকেটার মমিনউল্লা ডেভিডের ২১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শীতলক্ষ্যা সেতুর সংলগ্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুবদলের যুগ্ন আহবায়ক ও ক্রিকেটার মমিনউল্লা ডেভিডের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।
এসময়,উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল শওকত হাসেম শকু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক জুলহাস, সাহেবুল্লাহ রোমান, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সরদার, গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আফজাল হোসেন, সদস্য সচিব জুয়েল দেওয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুমন খান প্রমূখ।


