তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

প্রমিলা ফুটবল দলের দুই খেলোয়াড়কে জেলা প্রশাসনের আর্থিক সহযোগিতা প্রদান

খবর নারায়ণগঞ্জ.কম :
প্রমিলা ফুটবল দলের দুই খেলোয়াড়কে তাদের পড়ালেখা চালিয়ে যাবার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুর দেড় টায় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা তাদের হাতে চেক তুলে দেন।
প্রমিলা ফুটবল দলের দুই খেলোয়াড় হলেন এলমা আক্তার আবিসা ও বন্যা আক্তার।
জেলা প্রশাসক গণমাধ্যম কর্মীদের জানান, তাদের দুজনের পারিবারিক আর্থিক সমস্যার কারনে পড়ালেখা প্রায় বন্ধের পথে ছিলো। যেহেতু তারা পড়ালেখা ও খেলাধুলা একসাথে চালিয়ে যাচ্ছে তাই তাদের মেধা বিকাশের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করা হলো।

Related Articles

Back to top button