বন্দরে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত
Jahid
প্রকাশের সময় : Jul ২৫, ২০২৬, ৭:২০ অপরাহ্ন /
০
প্রেস বিজ্ঞপ্তি :
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে বন্দর থানা পশ্চিম শাখার ব্যবস্থাপনাশ “জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বাদ মাগরিব বন্দরের নবীগঞ্জ পৌরসভা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মুহাম্মদ জিহাদ হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল ইসলাম।
ডকুমেন্টারি প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ সানভীর এবং সাংগঠনিক সম্পাদক এম মাহদী হাসান,থানার সহ সভাপতি হাসিবুল হাসান সহ থানার দায়িত্বশীশবৃন্দ।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, ত্যাগ ও সংগ্রামের চিত্র তুলে ধরা হয়। বক্তারা বলেন, নতুন প্রজন্মের সামনে জুলাই আন্দোলনের ইতিহাস, চেতনা ও বাস্তবতা তুলে ধরতেই এ ধরনের ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
আপনার মতামত লিখুন :