যদি আমি এমপি হই তাহলে এলাকার সমস্যা সমাধানে কাজ করবো – মান্নান

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিন।
এর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, আমি আপনাদের কাছে এসেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে। আমি এসেছি ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করতে। এই এলাকা আমার পূর্ব থেকেই চেনা। কারন আমার ব্রিক ফিল্ডের জন্য একসময় এখান থেকে মাটি ক্রয় করতাম।
যতটুকু জানি এখানে খাল-বিল, সাপ্লাই পানি, গ্যাসের সমস্যা রয়েছে এমনকি খেলার মাঠও নেই। যদি আপনাদের ভোটে জয় লাভ করি তাহলে এসকল সমস্যার সমাধান করা হবে। কোন চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারী এখানে স্থান পাবেনা। যা কিছু করেন না কেনো আগে দেশ বাঁচাবেন। এলাকার নেতৃবৃন্দকে বলবো আপনারা সৎ পথে থাকুন, যদি আমি এমপি হতে পারি তাহলে আপনাদের সৎ পথে থেকে আয়ের পথ আমি করে দিবো।
গণসংযোগটি মৌচাক থেকে শুরু করে মিজমিজি, চৌধুরীপাড়া, পাইনাদি, কান্দাপাড়া সহ ২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে ভূইগড় এসে শেষ হয়।
গণসংযোগে আরো উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান রহমান পাপ্পু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য আরমান হোসেন, আশিকুর রহমান অনি, বাদশা খান, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির, নুরুল ইসলাম, কর্ণেল, সুহিনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।