তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আলীগঞ্জ মাদ্রাসার উদ্যোগে তিনদিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল, পাগড়ি প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত 

খবর নারায়নগঞ্জ.কম:
জামিয়া কুরআনীয়া ইমদাদীয়া আলীগঞ্জ মাদ্রাসার উদ্যোগে তিনদিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলীগঞ্জ মাদ্রাসা থেকে ২০২২ শিক্ষাবর্ষে যেসকল শিক্ষার্থীরা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষায় অংশ গ্রহণ করে মাদ্রাসার সুনাম বয়ে এনেছে সেসকল কৃতি শিক্ষার্থীদের মাদ্রাসা পরিচালনা পর্ষদ এর পক্ষ থেকে সংবর্ধনা স্বরুপ পুরস্কার বিতরণ করা হয়।
রোববার পহেলা জানুয়ারি রাতে  আলীগঞ্জ খেলার মাঠে জামিয়া কুরআনীয়া ইমদাদিয়া আলীগঞ্জ মাদ্রাসা কর্তৃক আয়োজিত তিনদিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের সমাপনী দিনে আলীগঞ্জ মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান মেহমান তরজুমানে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, মাদ্রাসা নুরে মদিনা হবিগঞ্জ এর পরিচালক আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী।
তিনদিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করেন আলীগঞ্জ মাদ্রাসার পুনঃ প্রতিষ্ঠাতা, সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
তাফসিরুল কুরআন মাহফিলের সমাপনী দিনে মুসলিম উম্মাহর সুখ সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী।
কোরান ও হাদিসের আলোকে ওয়াজ নসিহত করেন কাশিপুর মাদ্রাসা নারায়ণগঞ্জ এর শায়খুল হাদীস মুফতি আব্দুস সবুর কাশেমী।

Related Articles

Back to top button