তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সরাসরি জমিয়তে ওলামায়ে ইসলাম থেকে নির্বাচন করবেন না – কাসেমী

খবর নারায়ণগঞ্জ.কম : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসন (ফতুল্লা) থেকে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী মুফতি মনির হোসেন কাসেমী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

সোমবার (১৩ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ শহরের ড্রিংক এন্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ মতবিনিময়। এ তিনি ফতুল্লার উন্নয়ন, ডিবি হারুনের সঙ্গে সাক্ষাতের ঘটনা এবং নিজের নির্বাচনী অবস্থান নিয়ে কথা বলেন তিনি।

মনির কাসেমী বলেন, ফতুল্লার উন্নয়নের জন্য বরাদ্দকৃত দেড়শ কোটি টাকা এখনো জমা আছে, যা কোনো উন্নয়ন কাজে খরচ হয়নি। যদি শুধু সরকারি বরাদ্দকৃত টাকাগুলোই সঠিকভাবে উন্নয়নের কাজে লাগানো যায়, তাহলেই ফতুল্লার উন্নয়নের জন্য যথেষ্ট।

সম্প্রতি ডিবি হারুনের হাসপাতালে এসে তাঁকে ফুল দেওয়ার ঘটনা এবং তা নিয়ে তৈরি হওয়া গুঞ্জন প্রসঙ্গে জানতে চাওয়া হলে মনির কাসেমী বিষয়টি স্পষ্ট করেন। তিনি বলেন, “আমার প্রচণ্ড কাশি ছিল, এমনকি মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তাই অসুস্থ হয়ে পড়লে আমি ২৪ ঘণ্টার জন্য হাসপাতালে ভর্তি হই।

হঠাৎ সেখানে ডিবি হারুনের উপস্থিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, হঠাৎ করে সেখানে ডিবি হারুন ফুল নিয়ে উপস্থিত হয়ে ছবি তোলেন। তার হয়তো ভিন্ন কোনো ফন্দি ছিল। সে সব জায়গায় প্রচার করে যে আমি নির্বাচন থেকে সরে গিয়েছি। এটা একটি মিথ্যা প্রোপাগান্ডা ছিল।

মনির কাসেমী গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য করে  আরও বলেন, আমি আপনাদের সাথে আছি। বর্তমানে আপনারা আমাকে যেভাবে পাচ্ছেন, ভবিষ্যতে যদি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হই, তখনও আমাকে একই রকম পাবেন। তিনি একমাত্র যেকোনো জোট থেকেই নির্বাচন করবেন। সরাসরি শুধুমাত্র জমিয়তে ওলামায়ে ইসলাম থেকে নির্বাচন করবেন না।

Related Articles

Back to top button