তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদ
ইসলামী আন্দোলন ২৭নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি গঠন সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি :
ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৭নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি গঠন সম্পন্ন হয় আজ রবিবার বাদ মাগরিব ওয়ার্ড কার্যালয়ে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগ সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি নগর সংখ্যালঘু সম্পাদক আবুল হাসেম, নগর সহ-অর্থ সম্পাদক মুহা. আ. হক প্রমুখ নেতৃবৃন্দ।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাইফুল ইসলাম বাবু, সমন্বয়ক মাও. মাসুদুল করীমকে মনোনীত করা হয়।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, আগামী দিনে দেশের কান্ডারীদেরকে ক্ষমতায় বসাবে জনগণ। যারা দেশ ও দশের কথা চিন্তা করে রাজনীতি করে। যারা রাষ্ট্রের টাকায় বিদেশে বাড়ী বানায় না। দেশের সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগায় তাদেরকে দেখতে চায় আগামীর রাষ্ট্রনায়ক। তারােই হবে দেশবান্ধব রাষ্ট্রপ্রধান।


