আমরা আপনাদের পেটে লাথি মারতে চাইনা – টিপু

খবর নারায়ণগঞ্জ.কম: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও ‘মাদার অব ডেমোক্রেসি’ খ্যাত আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) নগরীতে জাতীয়তাবাদী মহানগর হকার্স শ্রমিক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
মহানগর হকার্স শ্রমিক দলের সভাপতি আবু আল বেলাল খান বিল্লালের সভাপতিত্বে ও মহানগর হকার্স শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুসা মিয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি একেএম মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর ওলাদা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো:রফিক,হিরা সরদার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্যে টিপু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর আপসহীন নেতৃত্ব ও রাজনৈতিক সংগ্রাম দেশের গণতান্ত্রিক আন্দোলনে চিরস্মরণীয় হয়ে থাকবে। এক এগারোতে খালেদা জিয়াকে চাপ প্রয়োগ করেছিল দেশ ছেরে যেতে কিন্তু তিনি আপোষ করেন নি। আমি এই সরকারকে বললো হাসিনার নামে মামলা করেন। খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনা দায়ী। পয়জন পুষের মাধ্যমে খালেদা জিয়াকে হত্যা করা হয়েছে। তা না হলে হয়তো আরো কয়দিন খালেদা জিয়া বেচে থাকতেন। আগামী ১২ ফেব্রুয়ারী কালাম সাহেবকে ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার আত্মাকে শান্তি দিবেন। আমি জোর হাত করে বলছি আপনারা নামাজ পরে দোয়া করবেন তার জন্য।
হকারদের উদ্দেশ্যে বলেন, আমরা আপনাদের পেটে লাথি মারতে চাইনা। ব্যবসা হালাল জিনিস, কিন্তু কোন অবস্থায় মানুষের ভোগান্তির কারন হবেন না। রাস্তা বন্ধ করে দোকান বসাবেন এটা হতে দিবোনা। কেউ চাদাবাজি করলে আমাকে জানাবেন, চাদাবাজমুক্ত নারায়ণগঞ্জ গড়া হবে। বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। মিলাদ ও দোয়া শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।




