তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সম্পাদক নিয়াজ মো. মাসুম

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেস ক্লাবের ২০২৫-২৭ মেয়াদী দুই বছর মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন আবদুর রহিম (দৈনিক শেয়ার বিজ ও দৈনিক সংবাদচর্চা) এবং সাধারণ সম্পাদক হয়েছেন নিয়াজ মো. মাসুম (দৈনিক নয়া দিগন্ত)।

এ নিয়ে তৃতীয়বারের মতো একই জুটি নেতৃত্বে আসছেন ফতুল্লা প্রেস ক্লাবের।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে প্রেস ক্লাবে সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন সেলিম মুন্সি (দৈনিক ক্যাপিটাল বিউজ) ও পিয়ার চাঁন (দৈনিক সচেতন)। যুগ্ম সম্পাদক আলামিন প্রধান (দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ শাকিল আহমেদ ডিয়েল (নারায়ণগঞ্জের খবর) এবং সাংগঠনিক সম্পাদক আ. আলিম লিটন (দৈনিক অগ্রবাণী)।

দপ্তর সম্পাদক হিসেবে এমএ সুমন (দৈনিক ইয়াদ), প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন (নারায়ণগঞ্জের খবর) এবং সাংস্কৃতিক সম্পাদক মোঃ জসিমউদদীন (দৈনিক যায়যায়দিন) নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রিয়াদ মো. চৌধুরী (আমাদের নারায়ণগঞ্জ), মো. রাশেদ (নারায়ণগঞ্জ মেইল) ও মো. আরিফ হোসেন (দৈনিক যুগের চিন্তা)।

নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর সভাপতি ও সাধারণ সম্পাদক একযোগে ফতুল্লা প্রেস ক্লাবকে আরও গতিশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কেন্দ্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

Related Articles

Back to top button