তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বুবলী যুব কল্যাণ সংস্থার আয়োজনে পথশিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সাফিন

খবর নারায়ণগঞ্জ.কম: জন্মদিনের বিশেষ দিনটি পথশিশুদের সঙ্গে উদযাপন করলেন সাফওয়ান তালহা সাফিন।

বুধবার (৮ অক্টোবর) জন্মদিনে নারায়ণগঞ্জের চাষাড়া রেল স্টেশনে ভাসমান পথশিশুদের জন্য লাল সবুজের পতাকা শ্রী শুভ চন্দ্র প্রাথমিক শিশু বিদ্যালয়’ এর পথ‌শিশু‌‌ শিক্ষার্থীদের নিয়ে বুবলী যুব কল্যাণ সংস্থার চেয়ারম্যান বুবলী আক্তার এর একমাত্র ছেলে সাফওয়ান তালহা সাফিন এর ৫ম জন্মদিন উপলক্ষে কেক কাটেন। শিশুদের কেক ও চিপ খাইয়ে দেন‌ সাফওয়ান তালহা সাফিন।
অর্ধশত শিশুর সঙ্গে কেক কেটে দিনটি স্মরণীয় করে রাখলেন তিনি।
এসময় বুবলী যুব কল্যাণ সংস্থার চেয়ারম্যান বুবলী আক্তার, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক সফিকুল ইসলাম আরজু, সদস্য সচিব এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, বুবলী যুব কল্যাণ সংস্থার সদস্য সুবলী ও তমা উপস্থিত ছিলেন।
সাফওয়ান তালহা সাফিন বলেন, শিশুদের সাথে খেলা করতে ভালো লাগে তাই শিশুদের নিয়ে আমার জন্মদিনের কেক কাটলাম।‌তাদের সাথে বিকেলটা কাটালাম।

Related Articles

Back to top button