অর্থনীতিতাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিকেএমইএ’র নির্বাচনে জয়ী প্যানেল নেতা হাতেমকে বিপিজেএ জেলা শাখার নেতৃবৃন্দের অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর নির্বাচনে মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স প্যানেল এর বিশাল জয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ।
এক অভিনন্দন বার্তায় সভাপতি এনামুল হক সিদ্দিকী ও শহিদুল ইসলাম জানান, বিকেএমইএতে মোহাম্মদ হাতেম ভাইয়ের মত একজন আদর্শবান নেতা ছিলো বলেই দীর্ঘ এক যুগ পর গনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রাণবন্ত একটি নির্বাচন অনুষ্ঠিত হল। বিকেএমইএ’র ইতিহাসে এ নির্বাচন মাইল ফলক হয়ে থাকবে। আমরা বিশ্বাস করি, বিকেএমইএ মাধ্যমে গার্মেন্টস শিল্পের উন্নয়নে উজ্জল দৃষ্টান্ত রেখে যাবেন তিনি। আমরা গর্বিত তিনি আমাদের এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা। দেশবরেণ্য ব্যক্তিত্ব ও আদর্শবান নেতা মোহাম্মদ হাতেম ভাইয়ের জন্য আমাদের প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা রইল।

Related Articles

Back to top button