তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকীর প্রতিবাদে বাদলের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী হাসিনাকে হত্যার হুমকী দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর ২নং রেল গেটস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদলের নেতৃত্ব একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চাষাড়া শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আজ সারা বাংলাদেশে দাউ দাউ করে আগুন জ্বলছে। যারা শেখ হাসিনাকে হত্যা করবে তাদের কাউকে বাঁচতে দেওয়া হবেনা। সারা বাংলার মানুষ আজ সোচ্চার। নৌকার বিজয়ে আশান্বিত সারা বাংলার বিএনপি-জামাতরা পাগল হয়ে গেছে, ওদেরকে পাগলা গারদে পাঠাতে হবে। আমরা শান্তিপূর্ণ রাজনীতি করতে চাই। কেউ যদি অস্ত্রের রাজনীতি করতে চায় তাহলে তার অস্ত্র কেড়ে নিয়ে পাল্টা আঘাত করা হবে। আমরা ভাত কাপড়ের রাজনীতি করতে চাই। শেখ হাসিনার বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে আজ সারা বিশ্ব তাকে সম্মান করে। কেউ যদি এখানে উশৃঙ্খলতার পরিচয় দিতে চায় এখনো সময় আছে সাবধান হয়ে যান। সরকারের কাছে দাবী প্রধানমন্ত্রীকে হত্যার হুমকী প্রদানকারী আবু সাঈদকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button