তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের ব্যর্থতার খেসারত দিচ্ছে নগরবাসী : তরিকুল সুজন

প্রেস বিজ্ঞপ্তি :
৮ অক্টোবর (বুধবার), ১১ টায় সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের আমলাপাড়ায় প্রভাতী সংসদ এর ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জনসচেতনতা এবং ডেঙ্গুর প্রজননক্ষেত্র ধ্বংসে রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয়।
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, ডেঙ্গু মশা নিধনে সিটি কর্পোরেশন সময় মতো যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। যার খেসারত দিচ্ছে নারায়ণগঞ্জবাসী। ফলে আজ পুরো নারায়ণগঞ্জ জুড়ে ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত রোগী। কেবলমাত্র ঘরেই নয়, হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমেই বাড়ছে। হাসপাতাল কর্তৃপক্ষ কোনভাবেই সামাল দিতে পারছে না। এমনকি বেসরকারি ক্লিনিক হাপাতালগুলোতেও কোন সিট ফাঁকা নেই। অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধরাও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের কার্যক্রম নাগরিকদের কাছে সন্তোষজনক এবং দৃশ্যমান হয়নি। আমরা সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানাই, আর এক মুহুর্তও বিলম্ব নয়, এখনিই সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করুন।
তিনি আরো বলেন, কেবল ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র ধ্বংসে রাসায়নিক কীটনাশক এবং ফগার মেশিন ব্যবহার করে ডেঙ্গুকে প্রতিরোধ করা যাবে না। নাগরিকদের সচেতন এবং দায়িত্বশীল করে তুলতে হবে। বাড়ির আঙ্গিনা, দুই বিল্ডিং এর মাঝের অংশ, দুই বিল্ডিং এর মাঝের ড্রেন এগুলো পরিস্কারের উদ্যোগ নিতে হবে। আমরা দেখেছি, এই সমস্ত জায়গাতেই ডেঙ্গু মশা বিস্তার করছে। এছাড়াও পরিত্যক্ত জমি, জমিতে গড়ে উঠা ঝোপঝাড়ে পুরাতন, নোংরা পানি জমে থাকে। এসব পরিস্কার পরিচ্ছন্ন করার বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং বিশেষত নাগরিকদেরই ডেঙ্গু প্রতিরোধে সচেতন এবং দায়িত্বশীল হয়ে উঠতে হবে। অন্যথায় আমরা কোনভাবেই ডেঙ্গু প্রতিরোধ করতে পারবো না।
জনসচেতনতা কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, নারী সংহতির নারায়ণগঞ্জ জেলা কমিটির সম্পাদক পপি রানী সরকার, ক্রীড়া সংগঠক আলমগীর হোসেন আলম, ক্রীড়া সংগঠক বরুণ মুখার্জি, সমাজ সেবক ইমরান আহমেদ, আরিফুল হক জুম্মন, সাবেক ফুটবলার মন্টু সাহা, সাদ্দাম হোসেন রিগান, সুমন সাহা, কাজী লিটু প্রমুখ।



