তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ইসলামের বিজয় হলে দেশের মানুষ ন্যায়বিচার পাবে – মাওলানা মঈনুদ্দিন

খবর নারায়ণগঞ্জ.কম :
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ৫ দফা গণদাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুম্মা নগরীর মিশনপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি চাষাড়া গোল চত্বর হয়ে ২নং রেল গেইট ঘুরে পূণরায় চাষাড়া গোল চত্বর এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে ইসলামের বিজয় হলে জনগণ ন্যায় বিচার পাবে এবং কোনো অভাব থাকবে না। দেশে ইসলামের বিজয় হলে, কুরআনের বিজয় হলে, আল্লাহ যদি জামায়াত ইসলামীকে দেশের দায়িত্ব পালন করার সুযোগ দেন, তাহলে দেশের সকল মানুষ ন্যায় বিচার পাবে, শান্তিতে থাকবে, দেশে কোনো ধরনের অভাব থাকবে না। মানুষের কল্যাণে কাজ করতে জামায়াতের সাথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এবং কুরআনের আলোয় আলোকিত হতে জামায়াতকে নির্বাচিত করতে হবে।
মহানগরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসাইন, সহকারী সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক আবু সাঈদ মুন্না, মহানগর কর্ম পরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, মোঃ জাকির হোসাইন, মাওলানা ওমর ফারুক, সাঈদ তালুকদার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মুজিবুর রহমান মিয়াজি, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আবদুল মোমিন সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

Related Articles

Back to top button