চক্রান্ত প্রতিহত করে কাঙ্খিত নির্বাচনকে জমিয়ত প্রতিফলিত করবে – মাওলানা ফেরদাউস

খবর নারায়ণগঞ্জ.কম :
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে প্রতিটি দলের নেতাকর্মীরা এখন ব্যস্ত সময় পার করছে। প্রত্যেকেই তাদের শক্তি ও সমর্থনের জানান দিচ্ছেন। এদিক থেকে পিছিয়ে নেই জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান। নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী হিসেবে তিনি নগরীতে শোডাউন করেছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে তিনি শোডাউন করেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দেশ আজ গভীর সংকটে নিপতিত হয়েছে। মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে। এই নির্বাচনকে বানচাল করার জন্য কিছু কিছু দল এবং দেশী-বিদেশী চক্রান্ত চলছে। এই চক্রান্তকে প্রতিহত করে মানুষের সেই আকাঙ্খিত নির্বাচনকে জমিয়ত প্রতিফলিত করবে। ঘোষনা দিচ্ছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোট যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমার সর্বোচ্চ শক্তি দিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচন করবো। যদি জোট অন্য কাউকে মনোনয়ন দেয় তাহলে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে তার পক্ষে কাজ করবো।
নারায়ণগঞ্জ বাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলার অবনতি, ব্যবসা-বানিজ্য মন্দা, নারায়ণগঞ্জের মানুষ হাহাকারে আছে। আমরা যেকোন পরিবেশ ও পরিস্থিতিতে নারায়ণগঞ্জের মানুষের পাশে থাকবো।
এর পূর্বে একটি মিছিল নগরীর খানপুর হাসপাতালের সামনে থেকে বের হয়ে চাষাঢ়া গোল চত্বর হয়ে ২নং রেল গেইট ঘুরে পূণরায় চাষাড়া গোল চত্বর এসে শেষ হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা কামাল উদ্দিন দায়েমী, মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মাওলানা মনোয়ার, ওসমান গণী প্রমুখ।


