তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ফতুল্লায় হাসিনা- শামীম ওসমানসহ ১১১ জনের নামে মামলা

ফতুল্লা প্রতিনিধি: ফতুল্লায় শেখ হাসিনা, শামীম ওসমানসহ ১১১ জনের নামে হত্যা মামলা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় শামীম ওসমান ছাড়াও তার ভাই সেলিম ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, ছেলে অয়ন ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু ও এহসানুল হক নিপুসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে সরকারি তোলারাম কলেজ মোড়ে শামীম ওসমানসহ আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা চালায়। এসময় মো. তানভীর রহমান (১৭) গুলিবিদ্ধ হয়। অনেকদিন চিকিৎসাধীন অবস্থায় থেকে বর্তমানে সুস্থ হয়েছেন। পরে জড়িতদের শাস্তির জন্য মামলা করেছেন।

Related Articles

Back to top button