তাজা খবরথানার সংবাদবন্দর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

পির আর ছাড়া নির্বাচন নয় -মুফতি মাসুম বিল্লাহ

প্রেস বিজ্ঞপ্তি :
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন  পির আর ছাড়া নির্বাচন নয়। পির আর হলে স্বৈরাচার উত্থান হবে না।
শুক্রবার বন্দর থানা উত্তরের যৌথ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি মোহাম্মদ সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম অর্থ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, বন্দর থানা উত্তরের সভাপতি ডা. মোঃ আব্দুল্লাহ আল মামুন সেক্রেটারি মোঃ আব্দুল হক সহ নেতৃবৃন্দ।
তিনি আরও বলেন, আগামী ১২ সেপ্টেম্বর চাষাড়া শহীদ মিনারে বিকাল তিনটা ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে গণ সমাবেশ বাস্তবায়নের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করুন।
উল্লেখ্য, বন্দর থানা দক্ষিণের উদ্যোগেও যৌথ সভা অনুষ্ঠিত হয়।

Related Articles

Back to top button