প্রেস বিজ্ঞপ্তি : একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন রেজিঃ নং-৪৬৫৪ নারায়ণগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার দক্ষিন সেয়াচর এলাকায় সংগঠনটির নিজ কার্যালয়ে পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক লোকমান আলী। সভায় প্রধান অতিথি নবগঠিত ১৭ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করেন। কমিটির সদস্য হলেন, সভাপতি আবু সুফিয়ান, কার্যকরি সভাপতি বাদল প্রদান, সহ সভাপতি রেহানা বেগম, সাধারণ সম্পাদক শাহজাহান প্রদান, যুগ্ম সম্পাদক ইউনুস, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, প্রচার সম্পাদক মোতালেব হোসেন, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক পারভিন, আইন ও দরকষাকষি ফয়সাল, শিক্ষা ও গরেষনা সম্পাদক আফসানা আক্তার মীম, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুক্তা, মহিলা সম্পাদক শিউলি আক্তার, ৪ কার্যকরি সদস্য আফরিন আক্তার, ময়না, ফাহিম ও বিউটি আক্তার।