তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

সিদ্ধিরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি :
​ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা -এর ‘থানা সম্মেলন ২০২৬’ অদ্য ২ জানুয়ারী শুক্রবার দূপুর ২ টায় কদমতলী কারীমিয়া মাদ্রাসা  মিলনায়তনে থানার  সভাপতি মুহা.আমির হামজা  এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা.জুয়েল হাসান এর সঞ্চালনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ।
​সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের মুহতারাম সেক্রেটারি মুহা.সুলতান মাহমুদ  বলেন, “কুরআন-সুন্নাহর আলোকে একটি সমৃদ্ধ ও নৈতিকতাসম্পন্ন ছাত্রসমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে ছাত্রদের জ্ঞান অর্জনের পাশাপাশি চারিত্রিক বিশুদ্ধতা অর্জন করতে হবে।” তিনি আরও বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ইসলামী ছাত্র আন্দোলনের সকল দায়িত্বশীলদের  সর্বদা রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে ।
​প্রধান বক্তার বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহা. আবুল হাশিম বলেন, “বিরাজমান রাজনৈতিক অস্থিরতা ও নৈতিক অবক্ষয় রোধে ইসলামী সমাজ বিনির্মাণের বিকল্প নেই। ছাত্রসমাজকেই আগামী দিনের নেতৃত্বের হাল ধরতে হবে।”
​সভাপতির বক্তব্যে মুহা.আমির হামজা বিগত সেশনের কাজ তুলে ধরেন এবং সংগঠনের সকল স্তরের কর্মীদের ধন্যবাদ জানান।
সম্মেলন শেষে নগর সভাপতি ২০২৬ সেশনের জন্য নতুন কমিটির সভাপতি মুহা আবরারুল করীম, সহ-সভাপতি মুহা.জুয়েল হাসান।

Related Articles

Back to top button