তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আলেমগণ ঐক্যবদ্ধ থাকলে কোন বাতিল শক্তির উত্থান হবে না – মুফতি মাসুম বিল্লাহ

প্রেস বিজ্ঞপ্তি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন,  যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন মানব জাতির শিক্ষক হিসেবে। তারা মানুষকে আল্লাহর বাণী পৌঁছে দিতেন এবং সমাজের সকল জাহিলিয়্যাত দূর করে কল্যাণমুখী সমাজ গঠন করতেন। আর আলেম ওলামা হচ্ছেন, নবীদের ওয়ারিশ। তাই হক্কানী আলেমগণ ঐক্যবদ্ধ থাকলে কোন বাতিল শক্তির উত্থান হবে না।
শনিবার দুপুর ১২ টায় জামিয়া আরাবিয়া দারুল উলূম দেওভোগ মাদরাসার ফুজালা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাফেজ মাও. মাসুদুর রহমান জামিলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র জামিয়ার মুহতামিম আল্লামা আবু তাহের জিহাদী দা.বা.।
মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, স্বৈরাচারের আমলে অনেক আলেম ওলামাকে বিনা অপরাধে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। এখনো অনেক আলেম ওলামা কারাবন্দি আছেন। আমরা তাদের মুক্তির দাবি করছি। কাজেই আমরা আমেলগণ যদি ঐক্যবদ্ধ প্লাটফর্মে থাকতে পারি তাহলে কোন স্বৈরাচার, ফ্যাসিস্ট আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

Related Articles

Back to top button