তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
গণমানুষের দাবি বাস্তবায়ন করতে জাতীয় মহাসমাবেশ সফল করুন -মুফতি মাসুম বিল্লাহ

প্রেস বিজ্ঞপ্তি :
প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে আগামী ২৮ জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসমাবেশের ডাক দিয়েছেন হযরত পীর সাহেব চরমোনাই।
এসব দাবি এখন গণমানুষের দাবীতে পরিণত হয়েছে। সুতরাং গণমানুষের দাবি বাস্তবায়ন করতে জাতীয় মহাসমাবেশ সফল করুন
২৬ জুন বৃহস্পতিবার বিকাল ৫:৩০ মি. চাষাড়া শহীদ মিনার ও শহরের বিভিন্ন স্থানে গণসংযোগকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরেরর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এ মন্তব্য করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, নগর শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, নগর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি সোহেল প্রধান প্রমুখ নেতৃবৃন্দ।
নগর সেত্রেটারি সুলতান মাহমুদ বলেন, এই মহাসমাবেশ হবে বাতিল শক্তির মুখোশ উন্মোচনের দিন। এই দিন আমরা দেখাতে চাই ইসলামই আমাদের চূড়ান্ত পরিচয়, রাসূল সা. এর আদর্শই আমাদের পথ, আর ইসলামী হুকুমত।



