তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ক্রেতা সেজে স্ট্যাম্প ও সনদ জালিয়াতিকে গ্রেফতার করল র‌্যাব

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জে ক্রেতা সেজে স্ট্যাম্প ও সনদ জালিয়াতি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। একই সঙ্গে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় নগরীর চাষাঢ়ায় সমবায় মার্কেটের চতুর্থ তলায় স্কাইনেট আইটি নামে একটি কম্পিউটারের দোকানে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় দোকানটির কম্পিউটারগুলোতে পর্যবেক্ষণ করে নকল স্ট্যাম্প ও বিভিন্ন ধরনের ভুয়া সনদ তৈরির প্রমাণ পাওয়া যায়। পরে দোকান মালিক আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্ট্যাম্প ও সনদ জালিয়াতির অভিযোগ স্বীকার করেন। এ সময় তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

র‍্যাব-১১ ব্যাটেলিয়ানের সিপিসি-১ ভারপ্রাপ্ত কমান্ডার মো. আল মাসুদ খান জানান, গত কয়েকদিন আগে গোপন সংবাদের ভিত্তিতে স্কাইনেট আইটি নামে কম্পিউটারের এই দোকানটিতে নকল স্ট্যাম্প, জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন প্রকার সনদ তৈরি এবং বিক্রির বিষয়টি জানতে পারে র‍্যাব। পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে এর সত্যতা পাওয়া গেলে র‍্যাব-১১ ব্যাটেলিয়ানের এক সদস্য নিজের পরিচয় গোপন রেখে ক্রেতা সেজে দোকানটিতে সনদ বানাতে দেন। সনদটি বানানো হলে সেটি নিতে গিয়ে হাতেনাতে আটক করা হয় দোকান মালিক আব্দুল্লাহ আল মামুনকে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির জানান, নকল স্ট্যাম্প ও সনদ জালিয়াতির অভিযোগে র‍্যাব ও থানা পুলিশ নিয়ে কম্পিউটারের দোকানটিতে অভিযান চালানো হয়। এ সময় সত্যতা পাওয়া গেলে দোকানটির মালিককে
পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও ২০ দিনের কারাদণ্ড প্রদান করে জেলা কারাগারে পাঠানো হয়।

Related Articles

Back to top button