তাজা খবরথানার সংবাদবন্দর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

দেশ ও কি সচিবালয়ের মতো অরক্ষিত – এড. লতিফ

খবর নারায়ণগঞ্জ.কম :
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী দফতর সম্পাদক এড. বরকত উল্লাহ লতিফ বলেন, সচিবালয়ে এমন অগ্নিকাণ্ডের ঘটনা স্বাধীনতার ৫৩ বছরে আর কখনো ঘটেছে বলে আমাদের জানা নেই। এমন ঘটনায় দেশের মানুষ আতঙ্কিত ও উদ্বিগ্ন। দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ নথি যদি ধ্বংস হয়ে যায়, তাহলে বাংলাদেশ কতটুকু সুরক্ষিত জনগণের মনে এমন প্রশ্ন দেখা দিয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বাদ জুমা বন্দর একরামপুর পৌরসভা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসিক ২৩নং ওয়ার্ড শাখা গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।
বিশেষ মেহমান হিসাবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি কাউছার বাঙালি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসিক ২৩নং ওয়ার্ড শাখার সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীন।
নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেতু মন্ত্রণালয়ের কন্ট্রাকটর ও কর্মকর্তাদের মধ্যে যারা দুর্নীতি করে অবৈধ সম্পত্তি অর্জন করে আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে এদের কোন সম্পৃক্ততা ঘটনার সাথে থাকলে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন বিচারের মুখোমুখি করতে হবে। এড.  বরকতুল্লাহ লতিফ দেশের গুরুত্বপুর্ণ ও স্পর্শকাতর সকল স্থাপনা নিরাপত্তা আরো জোরদার ও নিশ্ছিদ্র করার আহবান জানান।

Related Articles

Back to top button