তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

সিদ্ধিরগঞ্জে শহীদ রাজু ও সুমাইয়া সহ শহীদ পরিবারের খোজঁ নিলেন মাওলানা আবদুল জব্বার

খবর নারায়ণগঞ্জ.কম: পতিত স্বৈরাচারী আন্দোলনে সিদ্ধিরগঞ্জ দশ তলা, ও পাইনাদী নতুন মহল্লা এলাকায় গত জুলাই মাসে শহীদ হওয়া সৈয়দ মোস্তফা কামাল রাজু ও সুমাইয়ার সন্তান সোয়াইবের খোজঁ নিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত।

১৫ জুলাই মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুুল জব্বার শহীদদের পরিবারের মাঝে খোজঁ খবব নিয়ে আর্থিক সহযোগিতা করেন। এসময় তিনি বলেন জুলাইয়ের আন্দোলনে পতিত স্বৈরাচারী সরকার কি নির্মম ভাবে সাধারণ মানুষদেরকে গুলি করে হত্যা করেছে তা উপলব্ধি করলে চোখে পানি চলে আসে। শহীদদের রক্ত আর আম্মাদের চোখের পানি বৃথা যাবেনা ইনশাআল্লাহ। এসময় তিনি আরো বলেন শহীদ সুমাইয়ার সন্তান সোয়াইবের দায়িত্ব আমরা শুরুতেই নিয়েছি আমাদের এই সহযোগিতা চলমান থাকবে ইনশাআল্লাহ।

এসময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ দক্ষিন থানা জামায়াতের আমীর আলহাজ্ব কফিলউদ্দিন আহমেদ, নায়েবে আমীর আব্দুল গফুর, থানা সেক্রেটারি সা’দ আহমেদ, জামায়াত নেতা আবদুর রহিম সহ আরো অনেকে।

Related Articles

Back to top button