তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জামায়াত, নারীদের নিরাপদ কর্মস্থান এবং বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করবে – আবদুল জব্বার

খবর নারায়ণগঞ্জ.কম:​ আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার শুক্রবার (০৭ নভেম্বর) বিকালে শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে ভোট প্রার্থনা করেন।

এদিন বিকালে শহরের হাজীগঞ্জ রেললাইন মোড় থেকে গণসংযোগ শুরু হয়। এরপর তা গোপটা রোড দিয়ে পাঠানটুলী কবরস্থান মোড়, শাহাজালাল রোড হয়ে হাজীগঞ্জ নবুমিস্ত্রি মসজিদে এসে শেষ হয়। নারায়ণগঞ্জ উত্তর থানা এই গণসংযোগের আয়োজন করে।

উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক উত্তর থানা আমীর আবুল কালাম আজাদ এবং স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

গণসংযোগে মাওলানা আবদুল জব্বার ভোটারদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, “তিনি নির্বাচিত হলে এলাকার বেকারত্ব দূরীকরণ ও শিক্ষার মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন এবং জনগণের কাছে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য সহযোগিতা চান।”সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে সুবিধাবঞ্চিত মানুষ সবচেয়ে বেশী উপকৃত হবে।জামায়াত আপনাদের সমর্থন পেলে যারা এমপি হবে তারা রাস্ট্রের কোন সুবিধা গ্রহণ করবেনা, এক টাকা দুর্নীতি করবেনা কাওকে দুর্নীতি করতে দিবেনা। আমাদের মা-বোনেরা নিরাপদ কর্মস্থল সহ শ্রমজীবী মানুষ এবং প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশী সুবিধা পাবে।

Related Articles

Back to top button