বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি অনুষ্ঠিত


Jahid প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৬, ৯:৩০ অপরাহ্ন /
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগষ্ট) বিকেলে আলী আহাম্মদ চুনকা পাঠাগারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের জেলার আহ্বায়ক আরিফুল ইসলাম টিটু ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাউক এর চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সম্মান কখনো জোর করে আদায় করা যায় না। ইতিহাসকে কখনো দাবীয়ে রাখা যায় না, ইতিহাস স্বমহিমায় উদ্ভাসিত হবে। পরবর্তী প্রজন্ম যেন বিভ্রান্ত ইতিহাসের শিকার না হয় সেজন্য সরকার পাঠ্য ক্রমের মাধ্যমে সঠিক ইতিহাস তুলে ধরবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি, সিনিয়র সহ-সভাপতি জায়েদুল হক শামীম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সদন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার প্রমুখ নেতৃবৃন্দ।