তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শনিবারের জেলা ও নগর সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন; সকলকে অংশগ্রহণের আহবান

প্রেস বিজ্ঞপ্তি:
আগামী ২৫ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সম্মেলন ২০২৫ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সম্মেলনকে সামনে রেখে আজ নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ এর নেতৃত্বে নগর সম্মেলন হল পরিদর্শন ও যাবতীয় অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করেন।
এসময় তিনি বলেন, আগামী শনিবারের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। সুতরাং সম্মেলনে সকল ওয়ার্ড থেকে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে উদাত্ত আহবান জানান।

Related Articles

Back to top button