লাইসেন্স ও ফিটনেস বিহীন গাড়ি রং করে যুগের পর যুগ চলে কোন পদক্ষেপ নেই- মুহাম্মদ আবদুল জব্বার

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে পেশাদার গাড়িচালক ও হেলপারদের বিশেষ প্রশিক্ষণ শেষে বিশেষ ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে ডাটা বেইজ তৈরি করা হয়েছে, আমরা আশাকরি এই শহরে আর কোন ধরনের লাইসেন্স বিহীন গাড়ি থাকবেনা। আপনারা ইতিমধ্যে দেখেছেন ছাত্র আন্দোলনের সময় আমাদের ছাত্ররা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন ফিটনেস বিহীন অবৈধ যানবাহন কিভাবে ধরতে হয়। অথচ আমাদের প্রশাসন তা ধরছেন না। বিআরটিএ কোন পদক্ষেপ নিচ্ছেন না। আশাকরি বিআরটিএ চেয়ারম্যান এ বিষয়ে বক্তব্য দিবেন। এসময় তিনি আরো বলেন শুধু মাত্র শৃঙ্খলার অভাব ও অপরিকল্পিত নগরায়নের কারনে নারায়ণগঞ্জে চলাচল করা মুশকিল হয়ে পরছে। চাষাঢ়া থেকে নিতাইগঞ্জ যেতে ১০ মিনিটের রাস্তা ৪০ মিনিট কোন কোন ক্ষেত্রে ১ ঘন্টা ও লেগে যায়। তাই বলবো বাস শ্রমিক হেলপারদের শুধু পোষাক দিলেই হবেনা। মালিকদের ও দায়িত্ববোধ পরিচয় দিতে হবে। তিনি আরো বলেন চাষাঢ়া মোড়ে এখনো লেগুনা স্টার্ন দৃশ্যমান, শুনেছি কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক পরিচয় দিয়ে ফুটপাত দখল করে যানজট সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধেও প্রশাসনের আইনি ব্যবস্তা নিতে হবে।
পরিবহন শ্রমিকদের জন্য রাস্ট্রকে দায়িত্ব নিতে হবে, তারা মানুষের সেবা দিতে গিয়ে নিজেদের পরিবারের সেবা দেওয়ার পরিস্থিতি থাকেনা।
