তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বক্তাবলীতে আবদুল জব্বারের পক্ষে পথ সভা অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম: বাংলাদেশ জামায়াতে ইসলামী বক্তাবলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উদ্যোগে নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বারের পক্ষে পথসভার আয়োজন করা হয়।

শুক্রবার ১৭ অক্টোবর উক্ত পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আঃ করিম খান, বক্তাবলী ইউনিয়ন আমির আবু বকর ছিদ্দিক, নাসির উদ্দীন, অধ্যাপক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।

এ সময় পথসভায় এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button