জাতীয়তাজা খবরধর্ম ও শিক্ষাবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে হামিউস সুন্নাহ আমেনা খাতুন মহিলা মাদ্রাসায় ছবক অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী
উপজেলার নন্নীবাজার সংলগ্ন হামিউস সুন্নাহ আমেনা খাতুন মহিলা মাদ্রাসায় ছবক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার নন্নী ইউনিয়নের ঢেকরাপাড়ায় অবস্থিত
হামিউস সুন্নাহ আমেনা খাতুন মহিলা মাদ্রাসায় ছবক ইবতেদাহ উদ্বোধন করেন, ইন্দিলপুর মাদ্রাসার মুহতামিম মুফতি শিহাব উদ্দিন।
মাদ্রাসার সভাপতি আলহাজ বদিউজ্জামান বাদলের সার্বিক তত্বাবধানে ও উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আবু ইউসুফের পরিচালনায়
চতুর্থ শ্রেণি থেকে মেশকাত পর্যন্ত ছবক ইবতেদাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সহ- সভাপতি ও নন্নী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মেম্বার, উপদেষ্টা এবং নন্নীবাজার মার্কাজ মসজিদের ইমাম ও খতিব মুফতি সালমান মুনির, ঢেকরাপাড়ার আবু হুরাইরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাও : আব্দুল্লাহ, অভিভাবক মোফাচ্ছেল হোসেন, আমিরুল ইসলাম, মাওঃ জয়নাল আবদীনসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী প্রমুখ।
