জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে লড়তে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সদস্য,ও সংরক্ষিত আসনের নারী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাহেলা আক্তারের নিকট প্রার্থীরা এসব মনোনয়নপত্র দাখিল করেন।
আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. চন্দন কুমার পাল পিপি।স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো, হুমায়ুন কবির রুমান, মোহাম্মদ জাকারিয়া ও মো. ইলিয়াছ উদ্দিন।
এছাড়া সাধারণ আসনের ১নং ওয়ার্ডে ৫ জন, ২নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন, ৪নং ওয়ার্ডে ৫জন এবং ৫নং ওয়ার্ডে ৩ জন সহ মোট ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
অপরদিকে সংরক্ষিত আসনে ১নং ওয়ার্ডে ৪ জন এবং ২নং ওয়ার্ডে ৩ জন সহ ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কথা রয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল মোতাবেক ১৭ অক্টোবর শেরপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জেলার ৭৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

